CLASS-IX

পদার্থ: গঠন ও ধর্ম-Class 9-Physcial Science (MCQ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

1. পদার্থ: গঠন ও ধর্ম- সঠিক উত্তরটি বেছে নাও।

তরল ও বায়ুর চাপ

1.1 চাপের মাত্রা হলো -
A) ML^2 T^{-1}
B) ML^{-1}\ T^{-2}
C) ML^1\ T^{-1}
D) ML^2\ T^{-2}

Show Answer

1.2 SI পদ্ধতিতে ঘাতের একক হল-
A) Nm^{-2}
B) Nm^{-1}
C) Nm^2
D) N।

Show Answer

1.3 এদের মধ্যে কোনটি চাপের একক নয়?
A) Pa
B) torr
C) atm
D) \tau

Show Answer

1.4 সাইফন যে নীতির ওপর ভিত্তি করে তৈরি সেটি হল-
A) উষ্ণতার পার্থক্য
B) ঘনত্বের পার্থক্য
C) চাপের পার্থক্য
D) ভরবেগের পার্থক্য।

Show Answer

1.5 \rho ঘনত্বের তরলে, (d) গভীরতায় তরলের চাপ (P) হলে-
A) \frac{h}{\rho g}
B) h\rho g
C) \frac{h\rho}{g}
D) \frac{1}{h\rho g}

Show Answer

1.6 কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে-
A) ঝড়ের সম্ভাবনা থাকে
B) বৃষ্টির সম্ভাবনা থাকে
C) ভালো আবহাওয়া হওয়ার সম্ভাবনা থাকে
D) শৈত প্রবাহ চলার সম্ভাবনা থাকে।

Show Answer

আর্কিমিডিসের নীতি

1.7 একটি বস্তুর বায়ুতে ওজন 25g.wt এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20g.wt। বস্তুর আয়তন কত হবে?
A) 25cc
B) 20 cc
C) 22.5 cc
D) 5 cc।

Show Answer

1.8 প্লবতা নির্ভর করে না-
A) অপসারিত তরলের আয়তনের ওপর
B) নিমজ্জিত বস্তুর ঘনত্বের ওপর
C) তরলের ঘনত্বের ওপর
D) অভিকর্ষজ ত্বরণের উপর।

Show Answer

1.9 একটি বিকারের মধ্যে তরলে একটি বস্তু ভাসছে। সম্পূর্ণ সংস্থাটি অভিকর্ষের ক্রিয়ায় অবাধে নিচে পড়তে থাকলে তরলের জন্য বস্তুর উপর ঊর্ধ্বাঘাত-
A) শূন্য
B) অপসারিত তরলের সমান
C) বস্তুর ওজনের সমান
D) তরলের নিমজ্জিত বস্তুর ওজনের সমান।

Show Answer

1.10 একটি নৌকা নদী থেকে সাগরে প্রবেশ করলে -
A) আরো ভেসে উঠবে
B) সামান্য ডুবে যাবে
C) সম্পূর্ণ ডুবে যাবে
D) হেলে পড়বে।

Show Answer

1.11 বায়ুতে স্প্রিং তুলার হুক থেকে একটি ব্লককে ঝুলিয়ে দিলে পাঠ হয় 60N। ব্লকটি জলে নিমজ্জিত করলে ওই পাঠ হয় 40N। ব্লকটির উপাদানের আপেক্ষিক ঘনত্ব-
A) 3
B) 2
C) 6
D) \frac{3}{2}

Show Answer

1.12 যদি অভিকর্ষ না থাকে তবে কোনো প্রবাহীর ক্ষেত্রে নিচের কোনটি থাকবে না?
A) সান্দ্রতা
C) পৃষ্ঠটান
D) স্থিতিস্থাপকতা
E) প্লবতা।

Show Answer

পৃষ্ঠটান

1.13 পৃষ্ঠটান কাজ করে-
A) তলের স্পর্শকীয়ভাবে
B) তলের লম্বভাবে
C) তলের সঙ্গে কৌণিকভাবে
D) যে কোনটিই হতে পারে।

Show Answer

1.14 কোনটি পৃষ্ঠটানের একক নয়?
A) Nm^{-1}
B) N.m^{-2}
C) m^{-2}
D) dyne.cm^{-1}

Show Answer

1.15 বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে যে ধর্মের জন্য সেটি হল-
A) পৃষ্ঠটান
B) সান্দ্রতা
C) বায়ুমন্ডলীয় চাপ
D) প্লবতা।

Show Answer

1.16 শুরু ব্যাসযুক্ত নলে তরলের উপরে ওঠার প্রবণতাকে বলা হয়-
A) পৃষ্ঠটান
B) সান্দ্রতা
C) কৈশিক ক্রিয়া
D) স্থিতিস্থাপকতা।

Show Answer

1.17 পৃষ্ঠটানের মান 70\;dyne.cm^{-1} হলে SI এককে এর মান-
A) 70\;Nm^{-1}
B) 700\;Nm^{-1}
C) 7\; Nm^{-1}
D) 0.07\; Nm^{-1}

Show Answer

1.18 তরলের মুক্ততল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখতে চায়। এর কারণ হলো-
A) অভিকর্ষ
B) সান্দ্রতা
C) স্থিতিস্থাপকতা
D) পৃষ্ঠটান।

Show Answer

1.19 পতঙ্গ জলের উপর যে ধর্মের জন্য দাঁড়িয়ে থাকে সেটি হল-
A) প্লবতা
B) পৃষ্ঠটান
C) সান্দ্রতা
D) জলের চাপ।

Show Answer

1.20 রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি গায়ে লেগে যায়-
A) সান্দ্রতার জন্য
B) অভিকর্ষের জন্য
C) পৃষ্ঠটানের জন্য
D) বায়ুমণ্ডলীয় চাপের জন্য।

Show Answer

সান্দ্রতা

1.21 উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা-
A) বৃদ্ধি পায়
B) হ্রাস পায়
C) অপরিবর্তিত থাকে
D) প্রথমে বৃদ্ধি পায় তারপর হ্রাস পায়।

Show Answer

1.22 যে রাশিটির উপর কোনো তরলের সান্দ্রতা নির্ভর করে না তা হলো-
A) তরলের ঘনত্ব
B) তাপমাত্রা
C) গতিবেগের নতিমাত্রা
D) কোনোটিই নয়।

Show Answer

1.23 গ্যাসে সান্দ্রতা বাধা উৎপত্তির কারণ হলো-
A) ভরবেগের স্থানান্তর
B) শক্তির স্থানান্তর
C) বেগের স্থানান্তর
D) ভরের স্থানান্তর।

Show Answer

1.24 তিনটি পাত্রে সমপরিমাণ জল, মধু ও আলকাতরা নিয়ে পাত্রগুলিকে জোরে নাড়িয়ে ছেড়ে দেওয়া হলে-
A) জল আগে স্থির হবে
B) মধু আগে স্থির হবে
C) আলকাতরা আছে স্থির হবে
D) তিনটি তরল একই সঙ্গে স্থির হবে।

Show Answer

1.25 কিছু পরিমাণ তরলকে আন্দোলিত করলে কিছুক্ষণ পরে সেটি থেমে যায় এর কারণ-
A) জাড্য
B) পৃষ্ঠটান
C) সান্দ্রতা
D) সবগুলি।

Show Answer

1.26 একটি বিকারের তেল এবং আরেকটিতে জল আছে। বেকার দুটিকে নাড়ালে দেখা যায় যে জলের গতিশীলতা তেলের অপেক্ষা বেশি। এর কারণ হলো-
A) পৃষ্ঠটান
B) প্রতিসরাঙ্ক
C) সংসক্তি
D) সান্দ্রতা।

Show Answer

1.27 বৃষ্টির ফোঁটার সীমাস্থ বেগ লাভ করার কারণ হলো-
A) বায়ুর সান্দ্রতা
B) বায়ুর উচ্চাঘাত
C) বায়ুপ্রবাহ
D) পৃষ্ঠটান।

Show Answer

1.28 r ব্যাসার্ধের গোলাকার বৃষ্টির ফোঁটা v প্রান্তিক বেগ নিয়ে নিচের দিকে নামছে। বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ দ্বিগুণ হলে প্রান্তিক বেগ হবে-
A) v^2
B) 2v
C) v^4
D) 4v

Show Answer

বার্নৌলির নীতি

1.29 বার্নৌলির উপপাদ্য যে ক্ষেত্রে প্রযোজ্য তা হল-
A) বৈদ্যুতিক বর্তনী
B) চৌম্বকত্ব
C) আলোক তড়িৎ ক্রিয়া
D) প্রবাহীর গতি।

Show Answer

1.30 বিমানের ওপর প্রযুক্ত উত্থান বল নির্ভর করে-
A) মহাকর্ষ সূত্রের ওপর
B) বিপরীত বর্গীয় সূত্রের ওপর
C) টরিসেলির উপপাদ্যের উপর
D) বার্নৌলির সূত্রের উপর।

Show Answer

1.31 একটি ঘরের উপর দিয়ে প্রবল বাতাস বয়ে গেলে, বাতাসের জন্য ছাদের উপর ক্রিয়াশীল বল হয়-
A) নিচের দিকে
B) উপরের দিকে
C) শূন্য
D) অনুভূমির দিকে।

Show Answer

1.32 বার্নৌলির নীতিতে যে রাশিটি ধ্রুবক থাকে সেটি হল-
A) ভর

B) ভরবেগ
C) শক্তি
D) আধান। 

Show Answer

স্থিতিস্থাপকতা

1.33 কোনটি সব থেকে বেশি স্থিতিস্থাপক?
A) ইস্পাত
B) তামা
C) রবার
D) স্পঞ্জ।

Show Answer

1.34 বিকৃতির একক হল-
A) dyne.cm^{-2}
B) dyne.cm
C) এককবিহীন
D) dyne.cm

Show Answer

1.35 পীড়নের মাত্রীয় সংকেত হল-
A) MLT^{-2}
B) ML^{-1}T^{-2}
C) MLT^{-1}
D) M^{-1}LT^{-2}

Show Answer

1.36 স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন \propto বিকৃতির সূত্রটি হল-
A) নিউটনের 
B) পাস্কালের  
C) হুকের
D) আইনস্টাইনের

Show Answer

2. পদার্থ: গঠন ও ধর্ম- অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

তরল ও বায়ুর চাপ

2.1 CGS ও SI পদ্ধতিতে চাপের একক কী?
=> CGS পদ্ধতিতে dyne/cm² ও SI পদ্ধতিতে N/m² বা Pa (পাস্কাল)।

2.2 চাপের মাত্রা লেখো।
=> [ ML^{-1}T^{-2} ]

2.3 পাস্কাল ও dyne/cm² এর মধ্যে সম্পর্ক কী?
=> 1 Pa=1N/m^2 =\frac{10^5 dyne}{(10^2 cm)^2} =10 dyne/cm^2

2.4 চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক টি লেখো।
=> ঘাত =চাপ × ক্ষেত্রফল।

2.5 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান পাস্কালে কত?
=> প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ = 1.013 \times 10^5 Pa
ব্যাখ্যা- 
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ =1 atm
= 76 cm Hg পারদ স্তম্ভ
= 76 \times 13.6 \times 980 dyne/cm^2
=1.013 \times 10^6 dyne/cm^2
=1.013 \times 10^5 Pa

2.6 টরিসেলির শূন্যস্থানে কী থাকে?
=>  পারদ বাষ্প।
বিশেষ দ্রষ্টব্য-  100 সেন্টিমিটারের এক মুখ খোলা কাঁচ নলকে পারদ পূর্ণ করে একে একটি পারদ পূর্ণ পাত্রে উল্টো করে রেখে দিলে দেখা যাবে স্তম্ভ 76 সেন্টিমিটার পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ওই কাঁচ নলের উপরের দিকে যে ফাঁকা অংশ থাকে তাকেই টরিসেলির শূন্যস্থান বলে। 

2.7 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
=>  ব্যারোমিটার।

2.8 দার্জিলিং ও কলকাতার মধ্যে কোন স্থানে ব্যারোমিটারে  তরল স্তম্ভ কম উচ্চতায় থাকবে?
=>  দার্জিলিং। 

2.9 গাড়ির টায়ারের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
=>  অ্যানারয়েড ব্যারোমিটার।

2.10 কোনো অঞ্চলের বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কী নির্দেশ করে?
=> ঝড়ের সম্ভাবনা।

2.11 বায়ুর চাপ কে কাজে লাগিয়ে যে যন্ত্রের সাহায্যে তরলকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় তাকে কী বলে?
=>  সাইফন।

2.12 বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করবে কি?
=>  না।

2.13 অভিকর্ষহীন স্থানে সাইফন ক্রিয়া করবে কি?
=>  না।

2.14 সাইফনের দুটি বাহুর প্রস্থচ্ছেদ যদি সমান না হয় তাহলে সাইফন ক্রিয়া করবে কি?
=> হ্যাঁ, করবে।

আর্কিমিডিসের নীতি

2.15 আপেক্ষিক ঘনত্বের মাত্রা কী?
=>  এটি মাত্রাহীন রাশি।

2.16 আপেক্ষিক ঘনত্ব ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কী?
=> CGS পদ্ধতিতে বস্তুর  ঘনত্বের সাংখ্যমান আপেক্ষিক ঘনত্বের সমান।

2.17  4\degree C উষ্ণতায় SI পদ্ধতিতে বিশুদ্ধ জলের ঘনত্ব কত?
=>  1000 kg/m^3

2.18 প্লবতা কোন দিকে ক্রিয়া করে ?
=> উপরের দিকে।

2.19 প্লবতার মাত্রা লেখো।
=> MLT^{-2}

2.20 কোন শর্তে তরলের অভ্যন্তরে কোনো বস্তু ডুবে ভেসে থাকবে?
=>  বস্তুর ওজন ও প্লবতা সমান হলে।

2.21 গ্যাসীয় মাধ্যমে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য কি?
=> হ্যাঁ।

2.22 জলে ভাসমান লোহার বল ও সমভরের লোহার কড়াই এর মধ্যে কার প্লবতা বেশি?
=>  কড়াইয়ের।

2.23 V আয়তনের কোন বস্তুকে \rho ঘনত্বের কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত করলে এর ওপর ক্রিয়াশীল প্লবতা বলের মান কত?
= V \rho g

2.24 জলের ওপর তেল ভাসে। এর দ্বারা জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি জানা যায়?
=>  জলের ঘনত্ব বেশি।

সান্দ্রতা

2.25 শূন্যস্থান পূরণ-
পরপর দুটি তরল স্তরের মধ্যে আপেক্ষিক গতির জন্য যে বাঁধা সৃষ্টি হয় তাকে_____ বলে।
 => সান্দ্রতা। 

2.26 সান্দ্রতাঙ্কের SI ও CGS একক লেখো।
=> SI একক N.m^{-2}.s বা Pa.s পয়সলি (poiseuille) বা PI বা ডেকাপয়েজ (decapoise)।
CGS একক dyne.cm^{-2}.s বা পয়েজ (poise)।

2.27 সান্দ্রতাঙ্কের মাত্রা লেখো।
=> [ ML^{-1}T^{-1} ]।

2.28 প্রান্তীয় বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 
=> মাধ্যম ও বস্তুর ঘনত্ব, বস্তুর ব্যাসার্ধ, মাধ্যমের সান্দ্রতাঙ্ক এবং অভিকর্ষজ ত্বরণ। 

2.29 প্রান্তীয় বেগের রাশিমালাটি লেখো। 
=> v=\frac{2r^2 (\rho-\sigma)g}{9\eta}; চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে।

2.30 সান্দ্র মাধ্যমে পতনশীল বস্তুর বেগ ও সময়ের লেখচিত্র অঙ্কন করো এবং প্রান্তীয় বেগকে নির্দেশ করো।
=>

সান্দ্র মাধ্যমে পতনশীল বস্তুর বেগ ও সময়ের লেখচিত্র

 

বার্নৌলির নীতি

2.31 বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি লেখো।
=> \frac{1}{2}\rho v^2 +\rho gh+P = ধ্রুবক
অথবা, \frac{v^2}{2g}+h+\frac{P}{\rho g}= ধ্রুবক

2.32 পারফিউম স্প্রে কোন নীতির উপর ভিত্তি করে তৈরি?
=> বার্নৌলির নীতি।

স্থিতিস্থাপকতা

2.33 স্থিতিস্থাপক সংক্রান্ত হুকের সূত্রটি লেখো।
=> স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন  ও বিকৃতি পরস্পর সমানুপাতী হয়। 

2.34 পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক?
=> বিকৃতি মৌলিক। 

2.35 রবার ও লোহার মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা সর্বাধিক?
=> লোহার স্থিতিস্থাপকতা সর্বাধিক।

2.36 পীড়নের CGS ও SI একক লেখো।
=> CGS একক dyne.cm^{-2}
SI একক N.m^{-2} বা Pa।

2.37 বিকৃতির SI একক কী?
=> এটি মাত্রাহীন রাশি। 

2.38 শূন্যস্থান পূরণ কর।
অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে______ বলে।
=> ইয়ং গুণাঙ্ক।

Related Posts

পদার্থ: গঠন ও ধর্ম-Class 9-Physcial Science

পদার্থ: গঠন ও ধর্ম-Class 9-Physcial Science (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও গাণিতক সমাধান)

তরল ও বায়ুর চাপ 3.1 ঘনত্বের ভরের তরলের সাথে ঘনত্বের ভরের তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? => প্রথম ও দ্বিতীয় তরলের আয়তন যথাক্রমে ও । তরলের মোট…

রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষাটির পর্যবেক্ষণ বর্ণনা করো।

পরমাণুর গঠন- Class 9

1.1 আধানশূন্য কণিকাটি হল- A) প্রোটন    B) ইলেকট্রন    C) নিউট্রন    D) মেসন। সঠিক উত্তর- C) নিউট্রন 1.2 পরমাণু সবচেয়ে ভারী কণিকাটি হল-A) ইলেকট্রন    B)…

বল ও গতি গাণিতিক সমাধান class 9

বল ও গতি গাণিতিক সমাধান class 9

বল ও গতি গাণিতিক সমাধান 1. স্থির অবস্থা থেকে 2 ms-2 সমত্বরণে চলার 10s পরে একটি গতিশীল কণার বেগ কত হবে? => প্রাথমিক বেগ (u)= 0,     …

জলের ব্যতিক্রান্ত প্রসারণের লেখচিত্র। তাপ- নবম শ্রেণি

তাপ- নবম শ্রেণি

1.1 কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ প্রদত্ত কোনটির ওপর নির্ভরশীল নয়?    a) বস্তুর ঘনত্ব    b) বস্তুর ভর     c) আপেক্ষিক তাপ    …

বল ও গতি -Physical Science-Class 9

বল ও গতি -Physical Science-Class 9

1.1 একটি বাস ও একটি বাইক একই গতিবেগে চলছে। যে বস্তুটিকে থামানোর জন্য বেশি বল লাগবে তা হল A) বাস,       B) বাইক,      C) উভয়ক্ষেত্রেই…

পরিমাপ-class 9 physical science

পরিমাপ-class 9 physical science

 1.1 একটি কোশের ব্যাস 20 মাইক্রন। অ্যাংস্ট্রম এককে কোশটির ব্যাস হবে – (a) 2 x 10-2 Å. (b) 2 x 105 Å, (c) 2 x 104 Å. (d)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!