Semester 3 Physics Model Question 1 in Bengali
Section A
1. a বাহুবিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে q আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে —
(A) \frac{2q}{ε_0}
(B) \frac{q}{8ε_0}
(C) \frac{q}{ε_0}
(D) \frac{q}{2ε_0}×6a^2
2. একটি আহিত তরল বিন্দুর স্থিতিশক্তি E। তরল বিন্দুটিকে ভেঙে সমান আকারের n সংখ্যক তরল বিন্দুতে পরিণত করা হল। প্রতিটি ছোটো তরল বিন্দুর স্থিতিশক্তি হবে-
(A) \frac{E}{n}
(B) n^{-\frac{2}{3}} E
(C) n^{-\frac{4}{3}} E
(D) n^{-\frac{5}{3}} E
3. G রোধের একটি গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট যুক্ত করে একটি অ্যামিটার তৈরি করা হল। অ্যামিটারটির রোধ হল \frac{G}{n}। মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে?
(A) \frac{1}{n}
(B) \frac{1}{n-1}
(C) \frac{1}{n+1}
(D) \frac{n}{n-1}
4. প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি মিথ্যা? —
(A) হুইটস্টোন ব্রিজের চারটি রোধ প্রায় সমমানের হলে ব্রিজটি সবচেয়ে বেশি সংবেদী হয়
(B) হুইটস্টোন ব্রিজের নিস্পন্দ অবস্থায় ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদলবদল করা হলে নিস্পন্দ অবস্থার পরিবর্তন হয়
(C) একটি রিওস্ট্যাটকে বিভব বিভাজক বা পোটেনশিওমিটার হিসেবে ব্যবহার করা যায়
(D) কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গে সংগতিপূর্ণ।
5. R ব্যাসার্ধের একটি তড়িদবাহী ধাতু পরিবাহী তারের অক্ষ থেকে দূরত্ব (r)-এর সঙ্গে চৌম্বকক্ষেত্র (B) পরিবর্তনের লেখচিত্র হবে —

6. কুরি বিন্দু হল এমন এক উষ্ণতা, যে উষ্ণতায় —
(A) পরাচৌম্বক পদার্থ অয়শ্চৌম্বক পদার্থে পরিণত হয়
(B) পরাচৌম্বক পদার্থ তির্যকচৌম্বক পদার্থে পরিণত হয়
(C) অয়শ্চৌম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে পরিণত হয়
(D) তির্যকচৌম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে পরিণত হয়
7. কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িচ্চালক বল —
(A) দ্বিগুণ হয়
(B) অর্ধেক হয়
(C) চারগুণ হয়
(D) অপরিবর্তিত থাকে
8. একটি শ্রেণি LCR বর্তনীতে প্রয়ুক্ত ac ভোল্টেজের কম্পাঙ্ক শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি করলে বর্তনীর প্রতিরোধ —
(A) ক্রমশ বৃদ্ধি পেতে থাকে
(B) প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়
(C) প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়
(D) ক্রমশ হ্রাস পেতে থাকে।
9. তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় —
(A) স্থির তড়িদাধান দ্বারা
(B) সমবেগে গতিশীল তড়িদায়ন দ্বারা
(C) ত্বরণসহ গতিশীল আধান দ্বারা
(D) তড়িৎ নিরপেক্ষ কণা দ্বারা।
10. কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 1.6 × 10⁻⁷ T বিস্তারের চৌম্বকক্ষেত্র 2 × 10¹⁰ Hz কম্পাঙ্কে স্পন্দিত হয়। তরঙ্গটির তড়িৎক্ষেত্রের বিস্তার হবে —
(A) 16 V·m⁻¹
(B) 32 V·m⁻¹
(C) 48 V·m⁻¹
(D) 56 V·m⁻¹
SECTION B
নিচের প্রদত্ত প্রশ্নগুলিতে একটি বিবৃতি (A) দেওয়া আছে। তার নীচে একটি কারণ (R) দেওয়া আছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বাছাই করো
11. বিবৃতি (A): দুটি সমকেন্দ্রিক ফাঁপা গোলকের মধ্যে ভিতরের গোলকটিকে ঋণাত্মকভাবে ও বাইরের গোলকটিকে উচ্চবিভবে আহিত করে একটি পরিবাহী তার দ্বারা এদের যুক্ত করলে ভিতরের গোলক থেকে বাইরের গোলকে তড়িৎ আধান চলে যাবে।
কারণ (R): আহিত পরিবাহীর আধান সর্বদা এর বাইরের পৃষ্ঠে অবস্থান করে।
উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো-
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়
(C) A সঠিক নয় কিন্তু R সঠিক
(D) A সঠিক কিন্তু R সঠিক নয়।
12. বিবৃতি (A): কোনো বিন্দুর তড়িৎবিভব শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য অবশ্যই শূন্য হবে।
কারণ (R): সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি তড়িৎ আধানকে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য শূন্য হয়।
উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো-
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু A-এর সঠিক ব্যাখ্যা R নয়
(C) A সঠিক নয় কিন্তু R সঠিক
(D) A সঠিক কিন্তু R সঠিক নয়।
SECTION: C
নিচে প্রদত্ত চিত্রটিকে প্রশ্নগুলির চিত্র পর্যবেক্ষণ করে সঠিক উত্তর বেছে নাও।
13. একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সঙ্গে তড়িৎবিভবের পরিবর্তনের লেখচিত্র প্রদত্ত চিত্রে দেখানো হয়েছে। x = 1 m বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান হবে-
(A) 2 V·m⁻¹
(B) 3 V·m⁻¹
(C) 4 V·m⁻¹
(D) 0 V·m⁻¹
14. চিত্রে প্রদর্শিত ব্যবস্থায় প্রতিটি ধারকের ধারকত্ব C হলে P ও Q বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব হবে-
(A) 2C/3
(B) 3C
(C) 5C/3
(D) 4C/5
15. X ও Y দুটি চৌম্বক পদার্থের B–H লুপ চিত্রে দেখানো হয়েছে। ট্রান্সফরমারের মজ্জা তৈরিতে কোনটি বেশি উপযোগী?
(A) X
(B) Y
(C) X ও Y উভয়ই
(D) X ও Y-এর কোনোটিই নয়
16. প্রদত্ত বর্তনীতে কোনো মুহূর্তে তড়িৎ প্রবাহমাত্রা 5 A এবং প্রবাহমাত্রা 10³ A.s⁻¹ হারে হ্রাস পেলে, (V_B-V_A) কত হবে?

(A) 5 V
(B) 10 V
(C) 15 V
(D) 20 V
SECTION : D
নীচের প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যা একটি অঋণাত্মক পূর্ণসংখ্যা হবে।
17. শূন্যস্থানে অসীম সংখ্যক আধানকে X অক্ষ বরাবর x= 1, x=2, x=4, x=8, …… বিন্দুগুলিতে রাখা হল। প্রতিটি আধানের মান q। এদের জন্য x = 0 বিন্দুতে বিভবের মান nq হলে, n-এর মান হবে-
(A) 4
(B) 2
(C) 1
(D) 0
18. একটি পারদ বিন্দুকে 90 V বিভবে আহিত করা হল। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে, প্রত্যেকটি বিন্দুর বিভব হবে-
(A) 40 V
(B) 20 V
(C) 10 V
(D) 0 V
19. 36 Ω রোধের একটি সমসত্ত্ব পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হল (চিত্রানুযায়ী)। A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ (Ω এককে) হবে-
(A) 36
(B) 6
(C) 5
(D) 9
20. একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ, E_z=100cos\left(6\times{10}^8t+4x\right) V/m একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে-
(A) 2
(B) 4
(C) 0.5
(D) 1
SECTION : E
21. কোনো পরিবাহীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহের জন্য তারের dl ক্ষুদ্র দৈর্ঘ্যের থেকে r দূরত্বে জন্য চৌম্বকক্ষেত্রের রাশিমালা—
(A) \vec{B}=\frac{\mu_0}{4\pi}\int\frac{I\ d\vec{\ell}\times\vec{r}}{r^3}
(B) \vec{B}=\frac{\mu_0}{\pi}\int\frac{I\ d\vec{\ell}\times\vec{r}}{r^2}
(C) \vec{B}=\int\frac{I\ d\vec{\ell}\times\vec{r}}{r^3}
(D) \vec{B}=\frac{\mu_0}{\pi}\int\frac{I\ d\vec{\ell}\times\vec{r}}{r^3}
22. অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, তারের বাইরের কোনো এক বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান-
(A) \frac{\mu_0}{\pi}\frac{2I}{r}
(B) \frac{\mu_0}{4\pi}\frac{2I}{r}
(C) \frac{\mu_0}{4\pi}·Ir
(D) \frac{\mu_0}{4\pi}.\frac{2I}{r^2}
23. অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, পরিবাহীর অভ্যন্তরে (r<R) চৌম্বক ক্ষেত্রের মান-
(A) \frac{\mu_0Ir}{2\pi R^2}
(B) \frac{\mu_0IR}{\pi r}
(C) \frac{IR}{\mu_0\pi r^2}
(D) \frac{\mu_0I}{r}
24. বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান-
(A) \frac{\mu_0I}{2r}
(B) \frac{\mu_0I}{r}
(C) \frac{4\mu_0I}{r}
(D) \frac{\mu_0I}{r^2}
25. একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 10 cm ও পাকসংখ্যা 25। কত তড়িৎপ্রবাহের জন্য কুণ্ডলীর কেন্দ্রে \6.28\times{10}^{-5}\;Wb·m^{-2} মানের চৌম্বকক্ষেত্র উৎপন্ন হবে?
(A) 2 A
(B) 2 mA
(C) 0.2 A
(D) 0.5 A
26. ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক cosθ-এর মান হয়-
(A) 1
(B) 0
(C) π
(D) 3π/4
27. একটি বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক —
(A) 0
(B) 1
(C) R
(D) ωR
28. একটি বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষমতা গুণক —
(A) 0
(B) 1
(C) L
(D) ωL
29. কোন বর্তনীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা শূন্য হয়? —
(A) বিশুদ্ধ ধারক বর্তনী
(B) C, R
(C) L, C, R
(D) বিশুদ্ধ রোধক বর্তনী
30. কোন বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একটি বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতার সমান হয়?-
(A) বিশুদ্ধ ধারক বর্তনী
(B) LR
(C) বিশুদ্ধ আবেশক বর্তনী
(D) LC
SECTION : F
প্রশ্নটি পড়ে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সঠিক বিকল্প বেছে নাও।
ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি দুটি স্তম্ভে দেওয়া আছে।
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (i) রোধের উষ্ণতা গুণাঙ্ক | (a) মুক্ত ইলেকট্রন ঘনত্বের ব্যস্তানুপাতিক |
| (ii) রোধক | (b) রোধের ব্যস্তানুপাতিক |
| (iii) সমান্তরাল সমবায়ে রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রা | (c) উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় |
| (iv) মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ | (d) রোধের সমানুপাতিক |
| (v) শ্রেণি সমবায়ে প্রতিটি রোধের প্রান্তে বিভবপ্রভেদ | (e) °C⁻¹ |
31. বামস্তম্ভে (i)-এর সঠিক বিকল্পটি হল —
(A) e
(B) a
(C) b
(D) c
32. বামস্তম্ভে (ii)-এর সঠিক বিকল্পটি হল —
(A) a
(B) c
(C) b
(D) d
33. বামস্তম্ভে (iii)-এর সঠিক বিকল্পটি হল —
(A) e
(B) a
(C) b
(D) c
34. বামস্তম্ভে (iv)-এর সঠিক বিকল্পটি হল —
(A) b
(B) e
(C) c
(D) a
35. বামস্তম্ভে (v)-এর সঠিক বিকল্পটি হল —
(A) a
(B) b
(C) e
(D) d
















ABC প্রিজমের প্রতিসারক কোণ ∠A। PQ রশ্মি AC তলে ∠