Table of Contents
Toggle3. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
তরল ও বায়ুর চাপ
3.1 d_1 ঘনত্বের m_1 ভরের তরলের সাথে d_2 ঘনত্বের m_2 ভরের তরল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে?
=> প্রথম ও দ্বিতীয় তরলের আয়তন যথাক্রমে \frac{m_1}{d_1} ও \frac{m_2}{d_2}।
তরলের মোট আয়তন \frac{m_1}{d_1}+ \frac{m_2}{d_2}।
তরলের মোট ভর m_1+m_2
মিশ্রণের ঘনত্ব \frac{m_1+m_2}{\frac{m_1}{d_1}+\frac{m_2}{d_2}}
=\frac{m_1+m_2}{\frac{m_1d_2+m_2d_1}{d_1d_2}\ }
=\frac{(m_1+m_2)d_1d_2}{m_1d_2+m_2d_1}
3.2 তরল মধ্যস্থ কোনো বিন্দুতে চাপের রাশি বলা নির্ণয় করো।
=> 
তরলের ঘনত্ব \rho ।
h গভীরতায় একটি বিন্দুর চারপাশের ক্ষেত্রফল A।
তরলস্তম্ভের আয়তন Ah। তরলস্তম্ভের ভর Ah\rho। তরলস্তম্ভের ওজন Ah\rho g।
উক্ত বিন্দুতে চাপ, P=\frac{Ah\rho g}{A} =\rho gh
3.3 ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বভাস জানা যায়?
=> জলীয় বাষ্প বায়ুর তুলনায় হালকা হওয়ায় কোন স্থানে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় সেখানে চাপ কমে যাবে। ফলে পারদস্তম্ভের উচ্চতাও ধীরে ধীরে কমতে শুরু করবে। এর দ্বারা বোঝা যায় ওই স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার, পারদ স্তম্ভের উচ্চতা খুব দ্রুত কমতে শুরু করলে বোঝা যাবে সেখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এর উল্টোটাও হতে পারে। যদি পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় তার মানে সেই স্থানে জলীয়বাষ্প কমছে অর্থাৎ শুষ্ক বায়ু ও পরিবেশ রৌদ্র-উজ্জ্বল হবে।
3.4 সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো।
=> 
ধরি, সাইফনে অবস্থিত তরলের অভ্যন্তরে অনুভূমিক রেখার দুটি বিন্দু A ও B। A থেকে h_1 দৈর্ঘ্যের ও B থেকে h_2 দৈর্ঘ্যের দুটি তরলস্তম্ভ দুটি পাত্রের সঙ্গে যুক্ত। বায়ুর চাপ P_0 । তরলের ঘনত্ব d।
A বিন্দুতে চাপ P_A = বায়ুমন্ডলের চাপ – h_1 গভীরতার তরলস্তম্ভের চাপ = P_0-h_1 dg
B বিন্দুতে চাপ P_B বায়ুমন্ডলের চাপ – h_2 গভীরতার তরলস্তম্ভের চাপ = P_0-h_2 dg
যেহেতু, h_1<h_2 তাই P_A>P_B ।
অর্থাৎ, তরল A থেকে B-এর দিকে ধাবিত হবে।
















ABC প্রিজমের প্রতিসারক কোণ ∠A। PQ রশ্মি AC তলে ∠