CLASS-XII

তড়িৎদ্বিমেরুর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য

SHARE

 1. তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়-

তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়

ধরি, কোনো তড়িৎ দ্বিমেরু ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান যথাক্রমে +q ও -q। এদের মধ্যে দূরত্ব 2\vec{l} হলে তড়িৎ দ্বিমেরু p=2l\times q=2ql। তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু O থেকে অক্ষ বরাবর r দূরত্বে P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য (E) নির্ণয় করতে হবে।

+q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_1=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r-l\right)^2}  (\overrightarrow{OP} বরাবর)
-q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r+l\right)^2}  (\overrightarrow{PO} বরাবর)
+q আধান; -q আধানের তুলনায় P বিন্দুর কাছে অবস্থান করায় E_1>E_2 হবে।

P বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য E=E_1-E_2    (\overrightarrow{OP} বরাবর)

= \frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r-l\right)^2}-\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r+l\right)^2}
 = \frac{q}{4\pi\varepsilon_0}(\frac{1}{\left(r-l\right)^2}-\frac{1}{\left(r+l\right)^2})
= \frac{q}{4\pi\varepsilon_0}[\frac{\left(r+l\right)^2-\left(r-l\right)^2}{\left(r-l\right)^2\left(r+l\right)^2}]
= \frac{q}{4\pi\varepsilon_0}\frac{4rl}{\left(r^2-l^2\right)^2}

∴ E=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pr}{\left(r^2-l^2\right)^2}               [∵p=2ql] 

r>>l হলে \left(r^2-l^2\right)^2\approx r^4

E=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pr}{r^4}
\;\;\;\;\;=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2p}{r^3}

2. তড়িৎ দ্বিমেরুর লম্বসমদ্বিখন্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়

তড়িৎ দ্বিমেরুর লম্বসমদ্বিখন্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়

ধরি, কোনো তড়িৎ দ্বিমেরু ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান যথাক্রমে +q ও -q। এদের মধ্যে দূরত্ব 2\vec{l} হলে তড়িৎ দ্বিমেরু p=2l\times q=2ql। তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু O থেকে লম্ব অক্ষ বরাবর r দূরত্বে P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য (E) নির্ণয় করতে হবে।

+q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_1=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}  (\overrightarrow{BP} বরাবর)
-q আধানের জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}  (\overrightarrow{PA} বরাবর)

এখন, E_1=E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}=k (ধরি) এবং এদের মধ্যবর্তী কোণ 2θ।

এদের লব্ধি, E=\sqrt{E_1^2+E_2^2+2.E_1.E_2.cos2\theta}
=\sqrt{k^2+k^2+2.k.k.cos2\theta}
=k\sqrt{2\left(1+cos2\theta\right)}
=k\sqrt{2.2cos^2\theta}
=2kcos\theta=2. \frac{1}{4\pi\varepsilon_0}\frac{q}{\left(r^2+l^2\right)}.\frac{l}{\sqrt{r^2+l^2}}
=\frac{1}{4\pi\varepsilon_0}.\frac{2ql}{\left(r^2+l^2\right)^{3/2}}
=\frac{1}{4\pi\varepsilon_0}.\frac{p}{\left(r^2+l^2\right)^{3/2}}

E=\frac{1}{4\pi\varepsilon_0}.\frac{p}{\left(r^2+l^2\right)^{3/2}}

E_1 ও E-এর মধ্যবর্তী কোণ \phi  হলে, tan\phi=\frac{E_2sin2\theta}{E_1+E_2cos2\theta}

or, tan\phi=\frac{ksin2\theta}{k+kcos2\theta}
=\frac{sin2\theta}{1+cos2\theta}
=\frac{2sin\theta.cos\theta}{2cos^2\theta}=tanθ

\therefore\phi=\theta

লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্য E তড়িৎ দ্বিমেরুর অক্ষের সমান্তরালে \overrightarrow{BA} বরাবর ক্রিয়া করবে।

r>>l হলে \left(r^2+l^2\right)^{3/2}\approx r^3

\therefore E=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{p}{r^3}

 

3. তড়িৎ দ্বিমেরুর জন্য যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়

তড়িৎ দ্বিমেরুর জন্য যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়

তড়িৎদ্বিমেরুর মধ্যবিন্দু O-কে মূলবিন্দু ভেবে P(r,θ) বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে।

OP বরাবর p তড়িৎদ্বিমেরুর উপাংশ p\cos{\theta}

OP-এর লম্ব বরাবর p তড়িৎ দ্বিমেরুর উপাংশ psin{\theta}

p\cos{\theta}-এর জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য
 E_1=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pcos{\theta}}{r^3}

p\sin{\theta}-এর জন্য P বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য
E_2=\frac{1}{4\pi\varepsilon_0}\frac{psin{\theta}}{r^3}

কিন্তু E_1\bot E_2

সুতরাং এদের লব্ধি, E=\sqrt{E_1^2+E_2^2}

=\sqrt{\left(\frac{1}{4\pi\varepsilon_0}\frac{2pcos{\theta}}{r^3}\right)^2+\left(\frac{1}{4\pi\varepsilon_0}\frac{psin{\theta}}{r^3}\right)^2}
=\frac{p}{4\pi\varepsilon_0r^3}\sqrt{\left(2cos\theta\right)^2+\left(sin\theta\right)^2}
=\frac{p}{4\pi\varepsilon_0r^3}\sqrt{4cos^2\theta+sin^2\theta}

E=\frac{p}{4\pi\varepsilon_0 r^3}\sqrt{3cos^2{\theta}+1}

 

অন্যান্য লিংক

তড়িৎ বলরেখান সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

CLASS XII PHYSCIS

SHARE

Related Posts

Semester 3 Physics Model Question 1 in Bengali 

Semester 3 Physics Model Question 1 in Bengali

Semester 3 Physics Model Question 1 in Bengali  Section A  1. বাহুবিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে q আধান রাখা হলে ঘনকটির মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে — (A)…

ধারক ও ধারকত্ব -class 12 notes

ধারক ও ধারকত্ব প্রশ্নোত্তর দ্বাদশ শ্রেণি (Capacitor and Capacitance QnA Class 12)

ধারক ও ধারকত্ব প্রশ্নোত্তর দ্বাদশ শ্রেণি (Capacitor and Capacitance QnA Class 12)  1. q আধান ও r ব্যাসার্ধবিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করল। সেই…

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎক্ষেত্রে প্রতিটি বলরেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে মুক্ত ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল বলের, অর্থাৎ তড়িৎক্ষেত্রের অভিমুখ নির্দেশ…

তড়িৎচুম্বকত্ব ও চৌম্বক ধর্ম

তড়িৎচুম্বকত্ব ও চৌম্বক ধর্ম

1. দুটি প্রোটন x অক্ষের সমান্তরালে পরস্পরের বিপরীতে v বেগে (<< c, শূন্যমাধ্যমে আলোর বেগ) চলছে। যে-কোনো একটি সময়ে চৌম্বক বল ও তড়িৎ বলের অনুপাত হবে- A)  …

তড়িৎচুম্বক অধ্যায়:প্রশ্নোত্তর-250603

তড়িৎচুম্বক অধ্যায়:প্রশ্নোত্তর দুটি প্রোটন x অক্ষের সমান্তরালে পরস্পরের বিপরীতে v বেগে (<< c, শূন্যমাধ্যমে আলোর বেগ) চলছে। যে-কোনো একটি সময়ে চৌম্বক বল ও তড়িৎ বলের অনুপাত হবে- A)…

তুল্য রোধ নির্ণয় কর

প্রদত্ত বর্তনির তুল্য রোধ নির্ণয় কর।

প্রদত্ত বর্তনির তুল্য রোধ নির্ণয় কর। উত্তর- দাগের দুই পাশের অংশ বস্তু প্রতিবিম্বের ন্যায়। তাই BC ও CD একই প্রবাহ যাবে। অর্থাৎ AE এর সঙ্গে C যুক্ত না…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *