হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?
=> মেন্ডেলিফ পর্যায় সারণিতে হাইড্রোজেনকে বসানোর সময় লক্ষ্য করেন যে এই মৌলটির কিছু ধর্ম Gr-IA এবং Gr-VIIB (হ্যালোজেন) এর সঙ্গে মিলে যায়।
Gr-IA এর সঙ্গে সদৃশ
(i) ক্ষার ধাতুগুলির মত হাইড্রোজেনের যোজ্যতা 1
(ii) ক্ষার ধাতুর মত হাইড্রোজেন একটি তড়িৎ ধনাত্মক মৌল
(iii) ক্ষার ধাতুর মত হাইড্রোজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে এবং দ্রবণে H^+ আয়ন তৈরি করে। যেমন-HCl, HBr, H_{2}S ইত্যাদি।
Gr-VIIB এর সঙ্গে সদৃশ
(i) হ্যালোজেন মৌলগুলির মত হাইড্রোজেন পরমাণু দ্বিপারমাণবিক।
(ii) ফ্লুরিন, ক্লোরিন এর মত হাইড্রোজেনও একটি গ্যাসীয় মৌল ।
(iii) হ্যালোজেন মৌলগুলির মত হাইড্রোজেন মৌলটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ তৈরি করে। যেমন- LiH, NaH, CaH_2
এই দুটি গ্রুপের সঙ্গে হাইড্রোজেনের মিল থাকায় মেন্ডেলিফ হাইড্রোজেনকে কোন স্থানে বসাবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। সেজন্য তিনি হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে আখ্যা দেন।
পর্যায় সারণি অধ্যায়ের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য এখানে ক্লিক করুন।
Recent Post
- চল তড়িৎ-দশম শ্রেণি (Class 10)- প্রশ্নোত্তর
- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন Class 10 Physical Science- Part 2
- পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন Class 10 Physical Science- Part 1
- ধারক ও ধারকত্ব প্রশ্নোত্তর দ্বাদশ শ্রেণি (Capacitor and Capacitance QnA Class 12)
- শুক্র গ্রহ (Planet Venus) : সকালের শুক তারা ও রাতের সন্ধ্যা তারা!!
















ABC প্রিজমের প্রতিসারক কোণ ∠A। PQ রশ্মি AC তলে ∠