CLASS-XI

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

SHARE

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)-

কোনো রাশির সাংখ্যমান যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেগুলির শেষ সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি যদি অপরিবর্তিত থাকে তবে ওই রাশির অঙ্কসংখ্যাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা বলে।

 কোনো পাঠের তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা নির্ণয়ের জন্য নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখা আবশ্যিক

i) সমস্ত অশূন্য অঙ্কই তাৎপর্যপূর্ণ।

ii) কোনো সংখ্যার বামদিকের প্রথম অশূন্য অঙ্ক থেকে শুরু করে ডানদিকের শেষ অঙ্ক পর্যন্ত সমস্ত অঙ্কই তাৎপর্যপূর্ণ।
যেমন—57.790 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা হল 5।

iii) যদি কোনো সংখ্যাতে দশমিক বিন্দুর পর প্রথম অশূন্য অঙ্কের পূর্বে কিছু সংখ্যক শূন্য থাকে তবে ওই শূন্যগুলিকে তাৎপর্যহীন ধরা হয়। যেমন– 0.00579 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা হল 3।

iv) দুটি অশূন্য অঙ্কের মধ্যবর্তী সমস্ত শূন্যই তাৎপর্যপূর্ণ হয়। যেমন—507.709 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা হল 6।

v) দশমিক বিন্দুর পরের শূন্য অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ হয় যদি ওই শূন্যগুলির পূর্বে কোনো অশূন্য অঙ্ক থাকে। যেমন— 5779.00 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা 6, কিন্তু 0.057990 সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা 6 নয় 5।

vi) কোনো পাঠকে একটি একক থেকে অন্য এককে রূপান্তরিত করার সময় যদি দশমিক বিন্দুকে সরিয়ে অতিরিক্ত শূন্য বসাতে হয় তাহলে অতিরিক্ত শূন্য অঙ্কগুলি তাৎপর্যপূর্ণ হয় না। যেমন—105 .0 কেজিকে যদি 105000 গ্রামে পরিবর্তিত করা হয় তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা বেড়ে 6 হয় না, 4-ই থাকে।

vii) যদি কোনো সংখ্যাকে তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যায় লেখা হয় তবে ওই সংখ্যাটিতে শেষ অঙ্কটিতে অনিশ্চয়তা থাকে। যেমন—277.0 সংখ্যাটিতে শেষ ‘0' টি অনিশ্চিত অঙ্ক ।

viii)  যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটির দশমিক চিহ্নের পরের অঙ্কগুলির সংখ্যা ন্যূনতম, উত্তরফলেও দশমিক চিহ্নের পরের অঙ্কসংখ্যা তার সমান রাখতে হবে। যেমন— 3.457+1.3 = 4.757।
সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় যোগফলটির মান হবে 4.8।

ix) গুণ ও ভাগ সমন্বিত ক্ষেত্রে উত্তরফলের তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যাযুক্ত রাশির সমান ।
\frac{7.124\times2.6}{13.2}= 1.403, এক্ষেত্রে 2.6 রাশিটির তাৎপর্যপূর্ণ সংখ্যা হল 2। অতএব তাৎপর্যপূর্ণ সংখ্যায় উত্তরফল হবে 1.4।

SHARE

Related Posts

DYNAMICS OF UNIFORM CIRCULAR MOTION (সমবৃত্তীয় গতিবিজ্ঞান)

সমবৃত্তীয় গতিবিজ্ঞান- CLASS XI PHYSICS NOTES SEM I

সমবৃত্তীয় গতিবিজ্ঞান-অধ্যায়ের সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য…

ঘর্ষণ -FRICTION- CLASS XI PHYSICS NOTES SEM I

ঘর্ষণ- CLASS XI PHYSICS NOTES SEM I

ঘর্ষণ-অধ্যায়ের সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য অধ্যায়ের…

প্রাসের গতি

প্রাসের গতি- CLASS XI PHYSICS NOTES SEM I

প্রাসের গতি-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য…

নিউটনের গতিসূত্র

নিউটনের গতিসূত্র- CLASS XI PHYSICS NOTES SEM I

  নিউটনের গতিসূত্র-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন।

L দৈর্ঘ্যের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক

L দৈর্ঘ্যের কোনো দন্ডের জড়তা ভ্রামক নির্ণয়

ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দন্ডের ভর M, দৈর্ঘ্য L। একক দৈর্ঘ্যের ভর দন্ডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে ক্ষুদ্র দৈর্ঘ্য এর ভর । ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে…

ভৌতরাশি ও তার পরিমাপ

ভৌতরাশি ও তার পরিমাপ পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!