CLASS-XII

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

SHARE

তড়িৎ বলরেখা

তড়িৎ বলরেখা কাকে বলে?

তড়িৎক্ষেত্রে প্রতিটি বলরেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে মুক্ত ধনাত্মক আধানের ওপর ক্রিয়াশীল বলের, অর্থাৎ তড়িৎক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে।

বলরেখার চিত্রে তিরচিহ্নের সাহায্যে দিক নির্দেশ করা হয়।

বলরেখাগুলির কোনো বাস্তব অস্তিত্ব নেই।

তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলি কী কী?

[i] তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু করে ঋণাত্মক আধানে শেষ হয়। কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকতে পারে না। একটি বিচ্ছিন্ন (isolated) ধনাত্মক আধান থেকে বলরেখাগুলি নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয় এবং বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলি অসীম থেকে এসে আধানের ওপর শেষ হয়। তড়িৎ বলরেখা বদ্ধরেখা নয় ।

[ii] দুটি বলরেখা কখনও পরস্পরকে ছেদ করে না। কারণ বলরেখা দুটি একটি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর মধ্য দিয়ে দুটি বলরেখার জন্য ভিন্ন দিকে দুটি স্পর্শক টানা যায়। সেক্ষেত্রে একটি বিন্দুতে তড়িৎক্ষেত্রের দুটি দিক থাকত, যা সম্পূর্ণ অসম্ভব।

[iii] তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে।

[iv] তড়িৎ বলরেখাগুলি টান করা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। বলরেখার এই ধর্মের সাহায্যে দুটি বিপরীত আধানের মধ্যে আকর্ষণ ব্যাখ্যা করা হয় ৷

[v] তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে পাশের দিকে অর্থাৎ দৈর্ঘ্যের লম্বদিকে বিকর্ষণ করে। এই ধর্মের সাহায্যে দুটি সম-আধানের মধ্যে বিকর্ষণ ব্যাখ্যা করা হয়।

[vi] একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখারই শুরু ও শেষ হয় না। এ থেকে সিদ্ধান্ত করা যায় যে, কোনো ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না ।

[vii] বলরেখাগুলি ঘনসন্নিবিষ্ট হলে সেখানে তড়িৎক্ষেত্রের মান বেশি এবং বলরেখাগুলির ঘনত্ব কম হলে তড়িৎ ক্ষেত্রের মানও কম হয়।

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

তড়িৎ বলরেখা (Electric Filed Line)

SHARE

Related Posts

তড়িৎ দ্বিমেরুর জন্য যেকোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়

তড়িৎদ্বিমেরুর জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য

 1. তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্র নির্ণয়- ধরি, কোনো তড়িৎ দ্বিমেরু ধনাত্মক ও ঋণাত্মক আধানের মান যথাক্রমে +q ও -q। এদের মধ্যে দূরত্ব হলে তড়িৎ…

তড়িৎচুম্বকত্ব ও চৌম্বক ধর্ম

তড়িৎচুম্বকত্ব ও চৌম্বক ধর্ম

1. দুটি প্রোটন x অক্ষের সমান্তরালে পরস্পরের বিপরীতে v বেগে (<< c, শূন্যমাধ্যমে আলোর বেগ) চলছে। যে-কোনো একটি সময়ে চৌম্বক বল ও তড়িৎ বলের অনুপাত হবে- A)  …

তড়িৎচুম্বক অধ্যায়:প্রশ্নোত্তর-250603

তড়িৎচুম্বক অধ্যায়:প্রশ্নোত্তর দুটি প্রোটন x অক্ষের সমান্তরালে পরস্পরের বিপরীতে v বেগে (<< c, শূন্যমাধ্যমে আলোর বেগ) চলছে। যে-কোনো একটি সময়ে চৌম্বক বল ও তড়িৎ বলের অনুপাত হবে- A)…

তুল্য রোধ নির্ণয় কর

প্রদত্ত বর্তনির তুল্য রোধ নির্ণয় কর।

প্রদত্ত বর্তনির তুল্য রোধ নির্ণয় কর। উত্তর- দাগের দুই পাশের অংশ বস্তু প্রতিবিম্বের ন্যায়। তাই BC ও CD একই প্রবাহ যাবে। অর্থাৎ AE এর সঙ্গে C যুক্ত না…

স্থির তড়িৎ বিভব -Class 12-Notes

স্থির তড়িৎ বিভব -Class 12-Notes-WBCHSE

স্থির তড়িৎ বিভব -Class 12-Notes-WBCHSE [ স্থির তড়িৎ বিভবের-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করুন সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন…

স্থির তড়িৎক্ষেত্র Class 12 Notes

স্থির তড়িৎক্ষেত্র Class 12 Notes

স্থির তড়িৎক্ষেত্র -Class 12-Notes-WBCHSE স্থির তড়িৎক্ষেত্র-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করুন সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন   অথবা   এখানে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!