CLASS-XI

NOTES-শব্দের ডপলার ক্রিয়া- Doppler effect of sound- Class 11

SHARE

তরঙ্গ-উৎস ও পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক বেগ থাকে তখন পর্যবেক্ষক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে ভিন্ন কম্পাঙ্ক অনুভব করে। এই ঘটনাটি হল ডপলার ক্রিয়া (doppler effect)।

যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির- ধরি, তরঙ্গের বেগ V, তরঙ্গদৈর্ঘ্য λ , কম্পাঙ্ক n। তাহলে বলা যায় V দৈর্ঘ্যের মধ্যে λ দৈর্ঘ্য বিশিষ্ট n টি পূর্ণ তরঙ্গ রয়েছে। স্থির অবস্থায় পর্যবেক্ষক একক সময়ে n টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। গণনার সুবিধার্থে, ধরি, পর্যবেক্ষক V দূরত্বে আছে এবং পর্যবেক্ষক (observer) Vo বেগে উৎসের দিকে গতিশীল।

ডপলার ক্রিয়া-যখন পর্যবেক্ষক গতিশীল উৎস স্থির

এবার দেখি V0 দৈর্ঘ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ রয়েছে

∵ V দৈর্ঘ্যে রয়েছে n টি পূর্ণ তরঙ্গ
1 দৈর্ঘ্যে রয়েছে   \frac{n}{V} টি পূর্ণ তরঙ্গ
Vo দৈর্ঘ্যে রয়েছে   \frac{n}{V}V_o টি পূর্ণ তরঙ্গ

পর্যবেক্ষক Vo বেগে উৎসের দিকে গতিশীল হওয়ায় একক সময়ে আরও অতিরিক্ত \frac{n}{V}V_o টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। 

∴  একক সময়ে মোট তরঙ্গসংখ্যা যা পর্যবেক্ষককে অতিক্রম করবে
বা, আপাত কম্পাঙ্ক n' = n+\frac{n}{V}V_o= n(1+\frac{V_0}{V})=n(\frac{V+V_0}{V})

যদি পর্যবেক্ষক উৎসের বিপরীত দিকে গতিশীল হতো তাহলে n'=n(\frac{V-V_0}{V})

যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল- এক্ষেত্রে আগের মতই পর্যবেক্ষক একক সময়ে n টি পূর্ণ তরঙ্গ অনুভব করবে। ধরি, পর্যবেক্ষক V দূরত্বে আছে এবং উৎস (source) Vs বেগে পর্যবেক্ষকের দিকে গতিশীল।
তাহলে, একক সময় পরে পর্যবেক্ষক ও তরঙ্গ-উৎসের মধ্যে আপাত দূরত্ব হবে V-Vs
এখন ওই n টি পূর্ণ তরঙ্গ V দূরত্বের ভিতরে না থেকে V-Vs দূরত্বের মধ্যে থাকবে।

ডপলার ক্রিয়া- যখন পর্যবেক্ষক স্থির উৎস গতিশীল

∴ আপাত তরঙ্গদৈর্ঘ্য হবে λ'=\frac{V-V_s\ }{n} = \frac{V-V_s}{\frac{V}{\lambda}}   [∵V=nλ]
=\frac{V-V_s}{V}
আপাত কম্পাঙ্ক n'=\frac{V}{\lambda'} =\frac{V}{\frac{V-V_s\ }{n}}=\frac{nV}{V-V_s}
তরঙ্গউৎস যদি পর্যবেক্ষকের বিপরীতে গতিশীল হয় তাহলে n'=\frac{nV}{V+V_s}

উৎস ও পর্যবেক্ষক উভয়েই যদি গতিশীল থাকে তাহলে n=n\frac{V\pm V_0}{V\pm V_s}

SHARE

Related Posts

DYNAMICS OF UNIFORM CIRCULAR MOTION (সমবৃত্তীয় গতিবিজ্ঞান)

সমবৃত্তীয় গতিবিজ্ঞান- CLASS XI PHYSICS NOTES SEM I

সমবৃত্তীয় গতিবিজ্ঞান-অধ্যায়ের সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য…

ঘর্ষণ -FRICTION- CLASS XI PHYSICS NOTES SEM I

ঘর্ষণ- CLASS XI PHYSICS NOTES SEM I

ঘর্ষণ-অধ্যায়ের সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য অধ্যায়ের…

প্রাসের গতি

প্রাসের গতি- CLASS XI PHYSICS NOTES SEM I

প্রাসের গতি-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য…

নিউটনের গতিসূত্র

নিউটনের গতিসূত্র- CLASS XI PHYSICS NOTES SEM I

  নিউটনের গতিসূত্র-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন।

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)- কোনো রাশির সাংখ্যমান যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেগুলির শেষ সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি যদি অপরিবর্তিত থাকে তবে ওই রাশির অঙ্কসংখ্যাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা বলে।…

L দৈর্ঘ্যের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক

L দৈর্ঘ্যের কোনো দন্ডের জড়তা ভ্রামক নির্ণয়

ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দন্ডের ভর M, দৈর্ঘ্য L। একক দৈর্ঘ্যের ভর দন্ডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে ক্ষুদ্র দৈর্ঘ্য এর ভর । ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!