CLASS-XI

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি (Errors in Measurements)

SHARE

পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি

শৃঙ্খলাবদ্ধ ত্রুটি (Systematic error), অনিয়মিত ত্রুটি (Random error)।

শৃঙ্খলাবদ্ধ ত্রুটি- পরিমাপ করতে গিয়ে এমন কিছু ঘটে গেল যার জন্য প্রকৃত মান থেকে পৃথক মান পাওয়া গেল তাহলে সেই ধরনের ত্রুটিকে শৃঙ্খলাবদ্ধ ত্রুটি বলে।পরিমাপের সময় ত্রুটিযুক্ত যন্ত্র ব্যবহার করলে, পরিমাপ করার সময় অসচেতনতা কিংবা বাহ্যিক কারণ (তাপমাত্রা, বায়ুপ্রবাহ ইত্যাদি)-এর জন্য শৃঙ্খলা বদ্ধ ত্রুটি তৈরি হয়।

অনিয়মিত ত্রুটি- পরীক্ষার সময় পরীক্ষার শর্তসমূহের তারতম্য এবং পরীক্ষকের ব্যক্তিগত উপলব্ধির তারতম্যের জন্য অনিয়মিত ত্রুটি আসে।

 ত্রুটির গণনা

প্রকৃত মান (True Value)- ধরি, কোনো পরীক্ষায় n বার পরিমাপ করে কোনো ভৌত রাশির প্রাপ্ত মানগুলি যথাক্রমে হল x_1, x_2, x_3, …. x_n

প্রকৃত মান \bar{x}=\frac{x_1+x_2+x_3+\ldots x_n}{n}=\frac{\sum_{i=1}^{n}x_i}{n}

চরম ত্রুটি (Absolute error)- \varepsilon_i=|x_i-\bar{x}|

গড় চরম ত্রুটি বা গড় ত্রুটি (Average error)- \varepsilon=\frac{\sum_{i=1}^{n}\varepsilon_i}{n}

পরীক্ষাধীন রাশির সঠিক মান = \bar{x}\pm\varepsilon

ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক ত্রুটি (Fractional error or Relative error or Proportional error)- \frac{\varepsilon}{\bar{x}}

শতকরা ত্রুটি (Percentage error)- \frac{\varepsilon}{\bar{x}}\times 100

সমক বিচ্যুতি (Standard deviation)- পরিমাপ সংখ্যা (n) খুব বেশি হলে S.D.-এর মান

\sigma=\sqrt{\frac{\sum_{i}\varepsilon_i^2}{n}}

n-এর মান কম হলে \sigma=\sqrt{\frac{\sum_{i}\varepsilon_i^2}{n-1}}

            বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা

ধরি, A ভৌত রাশিটি x ও y এর ওপর নির্ভরশীল।

যোগ হলে- A=x+y

A নির্ণয়ে সর্বাধিক ত্রুটি \Delta A=\Delta x+\Delta y

বিয়োগ হলে- A=x-y

A নির্ণয়ে সর্বাধিক ত্রুটি \Delta A=\Delta x+\Delta y

গুণ হলে- A=xy

উভয় পাশে ln নিলে হবে, lnA=lnx+lny

অবকল করে পাই- \frac{\Delta A}{A}=\frac{\Delta x}{x}+\frac{\Delta y}{y}

{\frac{\Delta A}{A}|}_{max}=\frac{\Delta x}{x}+\frac{\Delta y}{y}

ভাগ হলে- A=\frac{x}{y}

উভয় পাশে ln নিলে হবে, lnA=lnx-lny

অবকল করে পাই- \frac{\Delta A}{A}=\frac{\Delta x}{x}-\frac{\Delta y}{y}

{\frac{\Delta A}{A}|}_{max}=\frac{\Delta x}{x}+\frac{\Delta y}{y}

বিভিন্ন ঘাতে থাকলে- A=x^ay^b

উভয় পাশে ln নিলে হবে, lnA=alnx+blny

অবকল করে পাই- \frac{\Delta A}{A}=\frac{a\Delta x}{x}+\frac{b\Delta y}{y}

{\frac{\Delta A}{A}|}_{max}=a\frac{\Delta x}{x}+b\frac{\Delta y}{y}

SHARE

Related Posts

DYNAMICS OF UNIFORM CIRCULAR MOTION (সমবৃত্তীয় গতিবিজ্ঞান)

সমবৃত্তীয় গতিবিজ্ঞান- CLASS XI PHYSICS NOTES SEM I

সমবৃত্তীয় গতিবিজ্ঞান-অধ্যায়ের সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য…

ঘর্ষণ -FRICTION- CLASS XI PHYSICS NOTES SEM I

ঘর্ষণ- CLASS XI PHYSICS NOTES SEM I

ঘর্ষণ-অধ্যায়ের সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য অধ্যায়ের…

প্রাসের গতি

প্রাসের গতি- CLASS XI PHYSICS NOTES SEM I

প্রাসের গতি-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন। অন্যান্য…

নিউটনের গতিসূত্র

নিউটনের গতিসূত্র- CLASS XI PHYSICS NOTES SEM I

  নিউটনের গতিসূত্র-এর সম্পূর্ণ NOTE টি দেখতে এখানে ক্লিক করো সম্পূর্ণ Note-টি চাই!! তাহলে সাবস্ক্রিপশনের জন্য- এখানে ক্লিক করে WhatsApp-এ যোগাযোগ করুন  অথবা   এখনে ক্লিক করে Mail করুন।

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)

তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা (Significant Figures)- কোনো রাশির সাংখ্যমান যতগুলি অঙ্ক দ্বারা গঠিত সেগুলির শেষ সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি যদি অপরিবর্তিত থাকে তবে ওই রাশির অঙ্কসংখ্যাকে তার তাৎপর্যপূর্ণ অঙ্কসংখ্যা বলে।…

L দৈর্ঘ্যের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক

L দৈর্ঘ্যের কোনো দন্ডের জড়তা ভ্রামক নির্ণয়

ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক দন্ডের ভর M, দৈর্ঘ্য L। একক দৈর্ঘ্যের ভর দন্ডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে ক্ষুদ্র দৈর্ঘ্য এর ভর । ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!